বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন , তরুনীর আত্মহননের চেষ্টা
সারাদেশ
তরুনীর আত্মহননের চেষ্টা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

নিনা আফরিন,পটুয়াখালী : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশন কর্মসূচি করার পর তাকে মেনে না নেয়ায় বাবার বাড়িতে ফিরে গিয়ে আত্মহননের চেষ্টা করেছে সীমা আক্তার নামের এক তরুনী।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

শনিবার (৭ মে) বেলা ১১ টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মানসুরাবাদ গ্রামে তরুনীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের লোকেরা। বর্তমানে ঐ তরুনী সুস্থ আছেন। প্রেমিক রায়হান পলাতক রয়েছেন।

সীমা আক্তার জানান, সাড়ে ৪ বছর আগে দক্ষিন কলাগাছিয়া গ্রামের শহীদুল্লাহর সাথে আমার বিয়ে হয়। আমাদের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী প্রায়ই সময় মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এতে এক বছর আগে বিষপান করে আত্মহত্যা করার উদ্যোগ নেই ।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

ওই বিষ কিনতে সুবিদখালী বাজারের রায়হানের কীটনাশকের দোকানে যাই। রায়হান আমার মানসিক অবস্থা দেখে বুঝতে পারেন। পরে আমাকে বিষপানে বিরত করেন এবং বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সে । এসময় আমার ফোন নাম্বার রেখে দেয় রায়হান প্রতিনিয়ত আমার খোঁজখবর নিতো ।

একপর্যায়ে আমাদের সম্পর্ক শুরু হয়ে ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে পরিনত হয় । এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে বহুবার শারীরিক সম্পর্কে জড়ান রায়হান এবং কৌশলে আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করেন আমাকে। এর পারেও আমাদের সম্পর্ক ঠিক ছিলো। পরে বিয়ের জন্য চাপ দিলে রায়হান বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

আরও পড়ুন : হাসপাতালে সৌদি বাদশাহ

এতে গত সোমবার (২ মে) বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নেন তিনি। তাকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান রায়হান।

তরুনী আরো বলেন, “ঐ বাড়িতে গত ৫ দিন থাকা কালে রায়হানের মা ও বাবা আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং বিষপানে আত্মহত্যা করতে বলেন।

আরও পড়ুন : মদপানে ইরানে ১০ জনের মৃত্যু

শুক্রবার (৬ মে) রাতে আমার বাবা আসলে নির্যাতন সহ্য করতে না পেরে বাবার সাথে বাড়িতে চলে যাই। এরপর মানসিকভাবে ভেঙে পড়ায় কোন উপায় না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করি। বাসার লোকজন টের পেয়ে আমাকে হাসপাতালে নিয়ে আসেন ।”

মির্জাগঞ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে এখন আগের চেয়ে সুস্থ।

আরও পড়ুন : ভারতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড গ্রাম

এ বিষয় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বাবার বাড়িতে বসে বিষপান করেছে বলে জানতে পেরেছি। তাকে হাসপাতালে নেয়া হয়েছে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি পরকিয়া প্রেমে ব্যার্থ হয়ে মেয়েটি এ আত্মহত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : ‘অশনি’র দেশে আঘাত হানার আশঙ্কা নেই

প্রসঙ্গত, সীমা আক্তার উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের জব্বার জোমাদ্দারের মেয়ে।

রায়হান সুবিদখালী বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতি মৃধার ছেলে। ৭ মাস আগে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা