সারাদেশ

বাউলশিল্পির উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নারী বাউলশিল্পি মনিমালার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় শিল্পি ও বাউল কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাউলশিল্পি সুনিল কর্মকার, হাজী আব্দুর রহমান ফকির, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান ও প্রবীর সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনদুপুরে বাউলশিল্পি মনিমালার উপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছেন। মানববন্ধনে হামলাকারীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ৫ মে বৃহস্পতিবার সকালে পূর্ববিরোধের জের হিসেবে পরিকল্পিত ভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারী বাউলশিল্পি মনিমালার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাঁধা দিতে গেলে মনিমালার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মনিমালার স্বামী নূহু মিয়া বাদি হয়ে ভালুকা ৬ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানের ছেলে আশিক আমিন খানকে (২৫) প্রধান আসামী করে, মোহন মিয়া, সোহেল মিয়া, জাহিদ হাসান বাবু ও হারুনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৬/৭ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৬, তারিখ-৫/৫/২২) দায়ের করেন। পরে পুলিশ মামলার চার নম্বর আসামী জাহিদ হাসান বাবুকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, বাউলশিল্পির উপর হামলার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

শেখ হাসিনার বক্তব্যে ফের অস্বস্তি, টানাপোড়েনে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্...

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদ...

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নি...

কক্সবাজারে নথি যাচাইয়ে ৬ হাজার টাকা ঘুস, আইনজীবীকে হেনস্তার অভিযোগ

দুটি নামজারি নথি যাচাই ও প্রস্তাব দাখিলের জন্য ৬ হাজার টাকা ঘুস নেওয়ার পরও নথ...

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খা...

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা