সারাদেশ

আইসসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ প্রতিনিধি: নাফ নদীতে বিজিবির অভিযানে এক কেজি (১.০৪০) ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মধ্যরাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ারদ্বীপে এ অভিযানে নামেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা।

আরও পড়ুন: তেঁতুলতলা মাঠে থানা হবে না

এ সময় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামের দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে।

জব্দ করা মাদকের মূল্য অন্তত ৬ কোটি চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

কর্নেল ইফতেখার জানান, গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি বৃহস্পতিবার রাতে টেকনাফ দমদমিয়া বিওপি’র উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হবে।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

কর্নেল জানান, এ খবরের ভিত্তিতে টেকনাফ বিজিবির একটি বিশেষ টহল নাফ নদীর জালিয়ারদ্বীপ এর কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১ টার সময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদীতে ছদ্মবেশ ধারণ করে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এ সময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ ধরারত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করে। পূর্ব থেকেই অবস্থানে থাকা বিজিবি টহলদল তাৎক্ষণিক চারিদিক থেকে স্পীডবোটের মাধ্যমে ঘেরাও করে উভয়কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১টি বস্তা জব্দ করা হয়। পরে বস্তার ভেতর থেকে এক কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেঘ আইস ও চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ৬ কোটি চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

এ ছাড়াও আটককৃতদের কাছ থেকে ১টি কাঠের নৌকা, ১টি মোবাইল ফোন এবং মাছ ধরার জাল জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ীরা হচ্ছে টেকনাফ ২৪ নং মোচনী ক্যাম্প-এর এ/১ ব্লকে বসবাসকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)।

আরও পড়ুন: চালের দাম আর বাড়বে না

এদিকে আটককৃত আসামিদেরকে মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা