সারাদেশ

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সারাদেশ ব্যাপী প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অংশ হিসেবে (ভিজিএফ) কর্মসূচীর আওতায় মুন্সিগঞ্জ পৌরসভার ১.২ ও ৩ নং ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কর্তৃক প্রত্যেক কাউন্সিলরকে ৩ শত জনের ১০ কে.জি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের হাট লক্ষীগঞ্জ এলাকা ১. ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার কাউন্সিলর ব্যবস্থাপনায় ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন - বিশিষ্ট নারী নেত্রী ও কালেক্টরেট কিশলয় কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ খালেদা খানম, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির।

আরও উপস্থিত ছিলেন - সমাজ সেবক মো. দেলোয়ার হোসেন, আওয়ামী মোটরচালক লীগের সভাপতি মো. আওলাদ হোসেন, পৌর কর্মকর্তা মোঃ জহির গাজী, মো. মনির হোসেন, মো. রাজন, পার্থক্য যুব ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রায়হান।

এ কর্মসূচীর মাধ্যমে ১,২,ও ৩ নং ওয়ার্ডের ৩ শতাধিক মানুষ কে এই সহায়তার আওতায় নিয়া আসা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা