সারাদেশ

মনপুরায় প্রকৌশলী বিদ্যুৎ দূর্ঘটনায় আহত

মো কামরুল হোসেন সুমন, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার বিদ্যুৎ দূর্ঘটনায় ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আব্দুস সালাম বুধবার ( ২৭ এপ্রিল ) সন্ধ্যায় বৈদ্যুতিক ট্রান্সমিটার দূর্ঘটনায় গুরুতর আহত হোন।

আরও পড়ুন: ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল

তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়।

জরুরি ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাত টার দিকে স্পীডবোটে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে বরিশাল নেয়া হয় এবং রাতে বরিশাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন। বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) সকাল ৯ টার ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

এদিকে এই ঘটনার পর সারারাত পুরো উপজেলা সদর এলাকায় বিদ্যুৎ ছিলো না। গরমে জনজীবন অতিষ্ঠ। অনেকের বাসায় পানি উঠাতে পারেনি, ফ্রিজের খাবার নষ্ট হয়।

উল্লেখ্য, মনপুরায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ নেই। ডিজেল চালিত একটি পাওয়ার স্টেশনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ৮০৫ জন গ্রাহককে রাতে ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। পাওয়ার স্টেশনটি খুবই নাজুক অবস্থা, প্রায়শঃই নষ্ট হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়।

আরও পড়ুন: আইওএমকে অভিবাসন নিয়ে কাজ করার আহ্বান

উপজেলা নির্বাহী অফিসারের বাসায়ও ২৪ ঘন্টা ধরে অন্ধকারে রয়েছে। আজ সন্ধ্যার পর বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান ইউএনও ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা