ইবি শিক্ষার্থী তাহসিবের মৃত্যু
শিক্ষা

ইবি শিক্ষার্থী তাহসিবের মৃত্যু

আদিল সরকার, ইবি প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে অবশেষে মৃত্যু হলো তাহসিব হোসেন নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর । তিনি আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের

শিক্ষার্থী।

আরও পড়ুন: রাতেও উড়ছে জাতীয় পতাকা!

জানা যায়, গত পহেলা মে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে যাচ্ছিল তাহসিব। এসময় একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে তার মাথার পিছনের হাড় ভেঙ্গে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয় তাকে। পরে গত ৪ মে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। শেষে গতকাল রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহসিব।

তার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। শনিবার ( ৭ মে ) বাদ যোহর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আমি সভাপতি হওয়ার পর তিনজন শিক্ষার্থীকে হারিয়েছি। শিক্ষার্থী হারানো অনেক বেদনাদায়ক। তাহসিবের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা বিভাগের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করবো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা