সারাদেশ

ত্রিশালে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ছাত্র জমিয়তের উদ্যোগে “তাক্বওয়া ও নীতি-নৈতিকতা অর্জনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বুধবার (২৭ এপ্রিল) ত্রিশাল শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে ত্রিশাল উপজেলা সভাপতি আজিজুল হক তালহার সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে উপজেলা সভাপতি আজিজুল হক তালহা বলেন, সরকার দলের ছাত্র সংগঠন দেশের বিদ্যাপীঠগুলোকে শিক্ষা ব‍্যবস্থার অনুপোযোগী করে ফেলেছে। যেখানে নির্বিঘ্নে শিক্ষার্থীরা পড়াশোনা করার কথা ছিলো সেখানে তাদের রেগিং নামক অত‍্যাচারের ভয়ে তাদের দিন কাটাতে হচ্ছে।

হলের সিটগুলো নিজেদের পৈত্রিক সম্পত্তি হিসেবে ভাগাভাগি করার মতো খারাপ কাজে তারা লিপ্ত হয়েছে। তাদের এই অপরাজনীতির বিরুদ্ধে ব্যক্তি গঠনের মিশনে নিজেদের কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এই প্রত্যয় নিয়েই ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা।

সুতরাং এই মিশন কে সামনে রেখে প্রতিটি ক্যাম্পাস কে ছাত্র জমিয়তের ঘাঁটিতে পরিণত করতে হবে।

আরও পড়ুন: ডেমরায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এসময় অন্যান্য বক্তারা বলেন, দেশের ছাত্রসমাজ আজ ধ্বংসের মুখোমুখি। তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়তে প্রতিটি ছাত্র জমিয়ত কর্মীকে নিজেদের ব্যক্তি জীবনে তাক্বওয়া ও নীতি নৈতিকতার চর্চা করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল আলিম, ময়মনসিংহ মহানগরের সদস‍্য সচিব সাজ্জাদুল কারীম, শোয়াইব উপজেলা জমিয়তের সদস‍্য মোযাম্মেল হক ও উপজেলা যুব জমিয়তের সদস‍্য মুফতি ইমরান হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি ইকরামুল হক উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুল আজিজ উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন সরকার, ময়মনসিংহ মহানগরের সদস‍্য ছাত্রনেতা আরিফ হাসান ত্রিশাল পৌর বি এন পির যুগ্ম আহবায়ক রেজাউল করিম সরকার সেলিম,
যুব মজলিস ত্রিশাল উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব ত্রিশাল উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমদ রনি, উপজেলা ছাত্রদলের সদস‍্য সচিব আবু সালেম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক কাজী মহিউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিবৃন্দ ও উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা