মানববন্ধন
সারাদেশ

নোয়াখালীতে ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: টিসিবির গাড়ি,দোকানের সংখ্যা বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু করার দাবিতে নোয়াখালীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অবশেষে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী শহরের মাইজদী টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নোয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-(সিপিবি) নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আবু তাহের ভূঁইয়া, উদীচী নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অজয় কুমার আচার্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নোয়াখালী জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক কমরেড সমীর চক্রবর্তী প্রমূখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা, সরকারের নানান সমালোচনা পূর্বক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত আয়ের মানুষের জন্য টিসিবির গাড়ি- দোকানের সংখ্যা বৃদ্ধি করা, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করা, ঈদের আগে শ্রমিক -কর্মচারীদের বেতন-বকেয়া- বোনাস পরিশোধ করার জন্য সরকারের নিকট দাবি জানান।

এছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার আদায় করার লক্ষ্যে আগামী ১৫-১৭ এপ্রিল জেলা, উপজেলা, ইউনিয়নে গণঅবস্থান ও বিক্ষোভ সফল করার আহ্বান জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা