পাকিস্তান ক্রিকেট বোর্ড (ছবি: সংগৃহীত)
খেলা

অবশেষে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তার অযুহাত দেখিয়ে গত বছর শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল। যা নিয়ে ওই সময় অসন্তুষ্ট হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর এক বছর না যেতেই এবার পাকিস্তান সফর করতে যেতে রাজি হয়েছে দুটি দেশ। পিসিবি তাদের ২০২২-২৩ মৌসুমের ঘরোয়া সূচি প্রকাশ করেছে। এতে দেখা গেছে চলতি বছরের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

পিসিবির প্রকাশিত সূচিতে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। সেই সিরিজ খেলা শেষ করে দেশটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ইংলিশ ক্রিকেট দল। যা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ইংল্যান্ড সফর শেষ হলে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। তারা সেখানে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। কেবল এ বছর নয় ২০২৩ সালে আবার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। যেখানে তারা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।

এদিকে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে তিনটি ওয়ানডে ও পাঁচটি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যায় নিউজিল্যান্ড। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার প্রশ্ন তুলে সিরিজ বাতিল করে তারা। এরপর ইংল্যান্ডও তাদের সফর বাতিল করেছিল।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দল ঘোষণা

পরে সিরিজ বাতিলের সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। তবে এ বছর পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অজিরা। এবার অন্য বড় দলগুলোর সফরে যাওয়ার স্বস্তির খবর দিলো পাকিস্তান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা