অধিনায়কত্ব ছাড়লেন জো রুট
খেলা

অধিনায়কত্ব ছাড়লেন জো রুট

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালেও করেছেন রেকর্ড ১৭০৮ রান। ব্যাট হাতে তার ফর্ম নিয়ে চিন্তা ছিল না কখনও। কিন্তু টেস্ট ক্রিকেটে দলগতভাবে সাফল্য পাচ্ছিল না ইংল্যান্ড। তাই গত কয়েক মাসে বারবার জোরালো হয়েছে জো রুটকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি। শেষ পর্যন্ত এটিই বাস্তবায়িত হলো।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

শুক্রবার ( ১৫ এপ্রিল) ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব নিজ থেকেই ছেড়ে দিলেন জো রুট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

প্রায় পাঁচ বছর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ছিলেন রুট। তার অধীনে ইংলিশরা ৬৪ টেস্ট ম্যাচে ২৭ জয় ও ২৬ পরাজয় দেখেছে। ইংল্যান্ডের হয়ে আর কোনো অধিনায়কের এতো বেশি ম্যাচে অধিনায়কত্ব, এতো বেশি জয় কিংবা পরাজয়ের রেকর্ড নেই।

তবে শেষ ১৭ টেস্টে মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড। এ কারণেই মূলত লাগাতার চাপ আসতে থাকে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে। তাই এবার জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নিলেন সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটার।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

নিজের বিবৃতিতে রুট বলেছেন, ক্যারিবীয় সফর থেকে ফেরার পর আমি চিন্তা করার সময় পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর। আমার পুরো ক্যারিয়ারে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। তবে আমার কাছের মানুষদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

জো রুট অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। দলের সহ-অধিনায়ক বেন স্টোকসের কাঁধে উঠতে পারে অধিনায়কের দায়িত্ব। এছাড়া ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড কিংবা জস বাটলাররাও থাকছেন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা