ছুটির দিনে বাড়ি ফেরা হলো না মাদ্রাসা শিক্ষার্থীর
সারাদেশ

বাড়ি ফেরা হলো না মাদ্রাসা শিক্ষার্থীর

আশরাফ আলী ফারুকী, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছুটির দিনে বাড়ি যাওয়া হলো না মাদ্রাসা শিক্ষার্থীর। লরি চাপায় সড়কে ঝড়লো শিক্ষার্থীর প্রাণ।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

শুক্রবার ( ১৫ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে গফরগাঁও টু ভালুকা সড়কের পুখুরিয়া গ্রামের বাইপাস মোড়ে।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী রাকিব (১৫)সে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হাজী বাজার এলাকার খায়রুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার ইমাম হাফসা হাফিজুল কোর আন মাদ্রাসার শিক্ষার্থী রাজিব। শুক্রবার সকালে সে বাই সাইকেল চালিয়ে ভালুকা নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

গফরগাঁও টু ভালুকা সড়কে পুখুরিয়া গ্রামের বাইপাস মোড় এলাকায় পৌঁছার পর প্রথমে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে ওপরে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা এসে ঘাতক লড়িটিকে আটক করে কিন্তু চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও লড়িটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা