সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’র যাত্রা শুরু
সারাদেশ
দরদী সমাজ ও মানবিক পৃথিবীর প্রত্যাশায়

সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’র যাত্রা শুরু

সান নিউজ ডেস্ক : দরদী সমাজ ও মানবিক পৃথিবীর প্রত্যাশায় সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’ ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

রাজধানীর সেগুনবাগিচায় চয়ন সাহিত্য ক্লাবের কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া সমাজের বিভিন্ন স্তরে অবহেলিত মানুষের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কবি লিলি হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার ওয়াসীম হক। ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, সদস্য মোঃ সাঈদ জুনাইদ, ছাদিক শিকদার, মোঃ নুরুল হক, মোঃ মমিনুর রহমান, ইকসান রনি, এ জে ইকবাল, মোঃ শহীদুল হক, মোঃ রাসেল শেখ এবং মোঃ মঞ্জুরুল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ শ্রমজীবী ও অসহায় নারীদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করা হয়।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, এই সংগঠন মানুষের মাঝে কল্যাণের প্রসার নিয়ে কাজ করবে। আর্থিক সাহায্যের পাশাপাশি মানুষের জীবনী শক্তিগুলো জাগিয়ে দিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সববয়সী মানুষকে প্রশান্তিময় জীবনের পথ দেখাবে এই ফাউন্ডেশন।

অবহেলিত, পিছিয়েপড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহবান জানান তিনি।(প্রেস বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা