রূপপুর প্রকল্প
সারাদেশ

রূপপুর প্রকল্পে বিদেশি নাগরিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বেলারুশের নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইভানু মাকসিম (৫২)। মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ডুবে গেল বিশাল রুশ যুদ্ধজাহাজ

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশি নাগরিকদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রিনসিটি আবাসিকের ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে ওই বেলারুশ নাগরিক বসবাস করতেন। শুক্রবার ডিউটি করার কথা থাকলেও কাজে যোগ দেননি। দুপুর ১২টার দিকে তার ফ্ল্যাটের পাশের একজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর গ্রিনসিটি প্রকল্পসহ-সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সকালে গ্রিনসিটির ভবন থেকে লাশ উদ্ধার করে।

গ্রিনসিটি প্রকল্পের রাশিয়ান চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বিছানার উপর পড়েছিলেন। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তার মরদেহ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, রূপপুর পরমাণু প্রকল্পে তিন বছরে ১৭ রুশ নাগরিকের মৃত্যুরূপপুর পরমাণু প্রকল্পে তিন বছরে ১৭ রুশ নাগরিকের মৃত্যু।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা