ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতির বিরুদ্ধে চার্জ গঠন
সারাদেশ
সাংবাদিকের করা তথ্য প্রযুক্তি আইনে মামলা

ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতির বিরুদ্ধে চার্জ গঠন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সাংবাদিক বশির উদ্দিন খলিফার দায়েরকৃত তথ্য প্রযুক্তির আইনে মামলায় ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার ও ঝালকাঠির জেলে পাড়ার বাসিন্দা মনির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

গত ১৩ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম মোস্তফা আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ সময় মামলার আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি সাইবার আদালতের পিপি ইশতিয়াক আহম্মেদ রুবেল নিশ্চিত করে বলেন, এই মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এখন বিচার কাজ শুরু হবে।

মামলার বাদী সাংবাদিক বশির উদ্দিন খলিফা জানান, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলার আসামী আক্কাস সিকদার ২০২০ সালের ৩০ মার্চ পূর্বপরিকল্পিত ভাবে ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় তাকে (বশির আহম্মেদ) কৌশলে ডেকে নিয়ে চাঁদাবাজ আখ্যায়িত করে বেধরক মারধর করে।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

এ সময় প্রধান আসামী আক্কাস অন্যায় ভাবে সেই মারধরের সেই দৃশ্যের মোবাইল ফোন দিয়ে ভিডিও করে রাতেই তার নিজেস্ব ফেসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোষ্ট দিয়ে সর্বত্র ছড়িয়ে দেয়। ঝালকাঠি জেলে পাড়ার মনির হোসেনও এই ভিডিও তার ফেসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ অভিযোগে বশির উদ্দিন খলিফা সাইবার ট্র্যাইব্যুনাল আদালত (বাংলাদেশ) ঢাকায় ২০২০ সালের ২০ আগষ্ট ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর দঃবিঃ ২৫, ২৯ ও ৩৫ ধারায় অপরাধের অভিযোগ এনে নালিশী মামলা (নং-১৭২) দায়ের করেন।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

বিচারক অভিযোগ তদন্তের জন্য বরিশাল পুলিশ ব্যুরো অফ ইনভিষ্টিকেশন (পিবিআই) কে নির্দেশ দেন।

আদালতের নির্দেশে বরিশাল পিবিআই’র উপপরিদর্শক রিয়াদ হোসেন ২০২১ সালের ২১ মার্চ আসামী আক্কাস সিকদার ও মনির হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর দঃবিঃ ২৫, ২৯ ও ৩৫ ধারায় অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন।

আরও পড়ুন : ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, আমারা চার্জ গঠনের কোন কাগজ এখনও হাতে পাইনি। পেলে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদারের বিরুদ্ধে ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা রয়েছে। তবে সেই মামলায় এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা