সারাদেশ

পুলিশ হেফাজতে মৃত্যু, সড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: জুয়া খেলার অপরাধে পুলিশের হাতে আটক লালমনিরহাট সদর উপজেলার রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত‌্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মধ‌্যরাতে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মাছশূন্য কুয়াকাটা সমুদ্র উপকূল

নিহত ব্যক্তি একই উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামের দুলাল খানের ছেলে। রবিউলের মৃত‌্যুকে কেন্দ্র করে রাতেই বুড়িমারী-ঢাকা সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পুলিশি নির্যাতনে রবিউল ইসলামের মৃত‌্যু হয়েছে। এতে পুলিশের বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকা থেকে জুয়া খেলার অপরাধে রবিউল ইসলামসহ দুইজনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশ দেখে কৌশলে পালিয়ে যায়।

পুলিশের দাবি, আটকের কিছুক্ষণ পরেই রবিউল অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় রবিউলকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বেনাপোলে আগুনে পুড়ল ভারতীয় তিন ট্রাক

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহা আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার বক্তব‌্য পাওয়া যায়নি। তবে পুলিশের অপর এক কর্মকর্তা জানান, পরে এ বিষয়ে অনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

মাদারীপুরে তিন দালালের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্ন পূরণে জমি বি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া, আদালতে মামলা 

‎ঝালকাঠির নলছিটিতে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে দুই সন্তানসহ মুন্নি...

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জে...

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা