সারাদেশ

নোয়াখালীতে ৮ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটকৃতদের মধ্যে ১ জন শিশু, ২জন পুরুষ ও পাঁচজন মহিলা রয়েছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিকুল গ্রেফতার

তারা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬ নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮) একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭),) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭), ৬৭ নং ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা (১৮)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ফিলিপাইনে মেগির আঘাতে নিহত ১১৭

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আরও জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা