সারাদেশ

বিক্রি করা জমির দখল না ছেড়ে অপপ্রচারের অভিযোগ

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় প্রদীপ গমেজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বিক্রি করে দুই বছরেও ক্রেতাকে জমির দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ উঠেছে। এমনকি জমির দখল নিতে গেলে উল্টো নানাভাবে হুমকি প্রদানসহ হয়রানী ও অপপ্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

রোববার (১০ এপ্রিল) এ ব্যাপারে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইউনিয়নের নেতারা। সংবাদ সম্মেলনে ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত রোজারিও, সাবেক চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সেন্টু পল কস্তা, সেক্রেটারী শিল্পী ক্রস ও নির্বাহী প্রধান পরিমল গমেজ, ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ উপস্থিত ছিলেন।

তারা জানান, বনপাড়ার মৃত জন গমেজের ছেলে প্রদীপ গমেজ বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্থ হয়ে পড়লে ২০১৯ সালে একই এলাকার আকবর আলীর কাছে বনপাড়া মৌজার ১৪৯ হালদাগের সাড়ে ছয় শতাংশ ভিটা জমি বিক্রির জন্য বায়নানামা করেন। পরে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নেতারা বিষয়টি জানতে পেরে আকবর আলীকে বায়নার টাকা ফেরৎ দিয়ে তারা একই বছরের ১৯ মার্চ জমিটি ক্রেডিট ইউনিয়নের নামে ২২ লাখ টাকা দাম পরিশোধ করে কিনে নেন। পরে সে জমি নিয়ম অনুযায়ী খাজনা-খারিজও সম্পন্ন করা হয়েছে।

সম্প্রতি তাদেরকে জমিটুকু বুঝিয়ে দিতে বললে তারা দখল না ছেড়ে উল্টো হুমকি দেয়াসহ নানাভাবে অপদস্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে প্রদীপ গমেজ কতিপয় সংবাদকর্মীদের দিয়ে ক্রেডিট ইউনিয়নের নামে নানা অসত্য তথ্যে মানহানিকর সংবাদ প্রকাশ করে চলেছেন। এ ঘটনায় পুরো খ্রীষ্টান সমাজে বর্তমানে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে তারা জানান।

আরও পড়ুন: পুরুষ ধর্ষণ আইন সংশোধনের পক্ষে রুল

এ ব্যাপারে জমি বিক্রেতা প্রদীপ গমেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি জমিটি বিক্রি করিনি। ক্রেডিট ইউনিয়নের কাছে ঋণের মর্টগেজ হিসাবে দিয়েছিলাম।

তবে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুব্রত রোজারিও বলেন, আমাদের প্রতিষ্ঠান সমবায় আইন অনুযায়ী চলে, এ কারণে কোন ঋণের বিপরীতে মর্টগেজ নেয়ার কোন নিয়ম নেই, আমরা তা নেইও না। প্রদীপ গমেজ নিজের প্রয়োজনে জমি বিক্রি করে এখন নানা টালবাহানা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা