স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

সান নিউজ ডেস্ক: প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে। সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা, রেঞ্জ ও পুলিশ সদর দপ্তর পর্যায়ক্রমে মনিটরিং করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ, নির্যাতন অথবা অপরাধের শিকার নারীরা নিঃসংকোচে দেশের প্রতিটি থানায় স্থাপিত নতুন সার্ভিস ডেস্কে কর্মরত নারী পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করতে পারবেন। যা ঘটনার রহস্য উন্মোচনে সহায়ক হবে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা কথা বলেন। মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

আসাদুজ্জামান খান কামাল বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলাদেশের একজনও গৃহহীন থাকবে না। এ লক্ষ্য পূরণে সরকার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাংলাদেশ পুলিশ গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় দেশের ৫১৯টি থানায় ৫২০টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, মুজিববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালুর মাধ্যমে দেশের জনগণের কল্যাণের জন্য আরেকটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সার্ভিস ডেস্ক স্থাপন সম্পন্ন করেছে। ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের (উপ-পরিদর্শক) নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।

আরও পড়ুন: ভোজ্যতেলে কৃত্রিম সংকট

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষের শুরু (জানুয়ারি, ২০২০) থেকে এ সার্ভিস ডেস্ক পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ জন শিশু, ১ লাখ ৩৮ হাজার ৩২৫ জন পুরুষ ও ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৩ লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে এ ডেস্ক থেকে সেবা দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশুসেবা প্রার্থীর জন্য হাইকোর্টের নির্দেশনা ও শিশু আইন-২০১৩ যথাযথভাবে অনুসরণ করা হবে। প্রতিবন্ধী সেবা প্রার্থীর ক্ষেত্রে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন-২০১৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডি অথবা মামলা লিপিবদ্ধ হলে নিবিড়ভাবে তা তদারকি করা হবে।

আরও পড়ুন: জন্মসনদ দিতে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাশিত পুলিশ হওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স, পীরগঞ্জ থানা ও মাগুরা সদর থানা সরাসরি অনুষ্ঠানে যুক্ত ছিল। এছাড়া পুলিশের সব থানা ও পুলিশ লাইন্স অনলাইনে (ওয়ানওয়ে) যুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে...

জমি বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা