নৌপথে ঈদযাত্রা (ছবি: সংগৃহীত)
জাতীয়

নৌপথে ঈদযাত্রা নিয়ে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নৌযাত্রার বিষয়ে রোববার (১০ এপ্রিল) বৈঠকে বসবে নৌপরিবহন মন্ত্রণালয়। দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, বৈঠকের সভাপতিত্ব করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জাহাঙ্গীর আলম খান জানান, সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। একইসঙ্গে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থাও গ্রহণ করবে মন্ত্রণালয়।

আরও পড়ুন: চার বিভাগে বৃষ্টির আভাস

প্রসঙ্গত, করোনার কারণে গত দুই বছর লঞ্চযাত্রায় বিধিনিষেধের মধ্যে ছিল। ২০২১ সালে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে সে নিয়মের তোয়াক্কা করেননি লঞ্চ মালিক থেকে শুরু করে যাত্রীরাও। ২০২০ সালেও ছিল একই চিত্র। ২০১৯ সালে লঞ্চ চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা