মার্কিন নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব
জাতীয়

মার্কিন নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব

সান নিউজ ডেস্ক : র‌্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করতে আমেরিকাকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন : আমদানি করা সরকার নয়

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মার্কিন স্থানীয় সময় ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে দেশটির ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকের সময় নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার ( ৮ এপ্রিল) মোমেন-শেরম্যানের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রসচিব র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এটি সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।

পররাষ্ট্রসচিব নিষেধাজ্ঞার তালিকা থেকে র‌্যাব ও সংস্থাটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে বাদ দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া স্থগিত থাকা এবং সংস্থার কর্মপ্রণালী সংশোধনের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আরোপিত নিষেধাজ্ঞায় আংশিক ছাড় দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে বিবেচনার প্রস্তাব দেন।

আরও পড়ুন : ইরানের কুদস বাহিনী সন্ত্রাসী সংগঠন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দপ্তর থেকেও বৈঠক নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বৈঠকে মোমেন-শেরম্যান যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন এবং দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি উৎসাহিত করার পদক্ষেপ বিষয়েও আলোচনা করেছেন। ডেপুটি সেক্রেটারি শেরম্যান মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে র‌্যাব ইস্যু ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকার, নির্বাচন, রাশেদ চৌধুরীকে ফেরত, রোহিঙ্গা ইস্যু, কোভিড সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক ও চলমান ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন।

ডেপুটি সেক্রেটারি পররাষ্ট্রসচিবের কাছে ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি এ ব্যাপারে বিশদ ব্যাখা উপস্থাপন করেন। সচিব জানান, সরকার আইনের পুনর্মূল্যায়ন এবং সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন : বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

পররাষ্ট্রসচিব শ্রম অধিকার নিয়ে শেরম্যানের এক প্রশ্নের জবাবে জানান, আইএলও ও ইইউর সঙ্গে গৃহীত রোডম্যাপ অনুসারে শ্রম পরিস্থিতির উন্নতির জন্য সরকারের সদিচ্ছা রয়েছে। পররাষ্ট্রসচিব প্রয়োজনে এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত হওয়ার প্রস্তাব দেন।

মোমেন শের‌ম্যানকে আরও জানান, সবকিছু রাতারাতি বাস্তবায়ন করা যায় না। তবে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এ সময় ডেপুটি সেক্রেটারি বেসরকারি খাতে ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পরবর্তী গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুন : নারকেলগাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু

নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রসচিব নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের মতো অগ্রগতি এবং সম্প্রতি দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্রসচিব ওই দিন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক সুমনা গুহ রায়ের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেন। এ সময় তিনি র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করা যায় কি-না, তা বিবেচনার জন্য আহ্বান জানান। তারা ইউক্রেন পরিস্থিতিতে বৈশ্বিক প্রভাব, ডিজিটাল নিরাপত্তা আইন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন : রেলস্টেশনে হামলা একটি যুদ্ধাপরাধ

মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সুমনা গুহ। পররাষ্ট্রসচিব বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা