সারাদেশ

সৈয়দপুরে অনির্দিষ্টকালের জন্য টেইলার্স দোকান বন্ধ

আমিরুল হক, নীলফামকরী: নীলফামারীর সৈয়দপুরে মালিকপক্ষ ও কারিগর পক্ষ’র মধ্যে কাপড় সেলাইয়ের রেট নিয়ে বনিবনা না হওয়ায় উপজেলা টেইলার্স মালিক সমিতি বাজারের সব টেইলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন : দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ

রোববার (১০ এপ্রিল) দুপুর থেকে তারা বাজারের সব দোকান বন্ধ করে দেয়। এবং উপজেলা টেইলার্স কারিগরি সমিতির অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় অবস্থান নেয়।

সৈয়দপুর উপজেলা টেইলার্স মালিক সমিতির সভাপতি আমজাদ টেইলার্স এর স্বত্বাধিকারী আমজাদ হোসেন জানান, এবার ঈদ উপলক্ষে টেইলার্স কারিগররা কাপড়েরর প্রতি পিস সেলাইয়ে বাড়তি টাকা দাবি করেছে। যেটা দেওয়া আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কারন ওদের দাবি অনুযায়ী রেট বাড়ালে সেলাই করতে আসা গ্রাহকদের উপর এর বাড়তি চাপ পড়বে। এজন্য এর প্রতিবাদে আমরা উপজেলা টেইলার্স মালিক সমিতি অনিদির্ষ্টকালের জন্য দোকান বন্ধ রেখেছি।

আরও পড়ুন : পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

এ বিষয়ে টেইলার্স কারিগর সমিতির সভাপতি মোজাম্মেল হক জানান, বর্তমানে সব জিনিসের দাম কিছুটা বেড়েছে। সে অনুযায়ী কারিগররা রেট কিছুটা বাড়ানোর অনুরোধ করেছে মালিক পক্ষকে কাছে। সামনে ঈদ তাই যাতে মালিক পক্ষ ও কারিগরদের মধ্যে দ্রুত মনমালিন্য দুর হোক, কারিগররা দ্রুত কাজে ফিরুক এ জন্য আমরা চেষ্টা করছি।

এ বিষয়ে কথা হয় সৈয়দপুর বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলীর সাথে। তিনি জানান, বিষয়টি আমরা দেখছি কিভাবে সমাধান করা যায়। কারন এতে সেলাই করতে আসা গ্রাহকরা বিড়ম্বনায় পড়েছেন। আমরা উভয়পক্ষকে দ্রুত একটা মিমাংসায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুত সমাধান হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা