পঞ্চগড়ে সড়ক পথে বিজিবি সদস্যসহ নিহত ২
সারাদেশ

পঞ্চগড়ে সড়ক পথে বিজিবি সদস্যসহ নিহত ২

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, প্রতিনিধি : পঞ্চগড়ে সড়ক পথে মহেন্দ্র ট্রাক্টর এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (২৮) বিজিবি সদস্য এবং অবসরপ্রাপ্ত বিজিবি সৈনিক আব্দুল আজিজ (৬৫) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছে।

আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

রোববার ( ১০ এপ্রিল ) দুপুরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের নতুন বন্দর এলাকার মসজিদের সামনে পকেট সড়ক পথে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটাটি ঘটে।

নিহত বাবা এবং ছেলে বিজিবি সদস্য আরিফ হোসেন হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল আজিজ ছেলে। আরিফ হোসেন দুই মাস ছুটিতে ছিলেন নতুন বিয়ে করেছেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফ হোসেন তার বাবা আব্দুল আজিজ সহ দুপুরে চাকলাহাট যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হন উপজেলার হাড়িভাষা ইউনিয়নের নতুন বন্দর এলাকায় মসজিদের সামনে পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি মহেন্দ্র ট্রাক্টরের সাথে মোটরসাইকেল আরোহীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় তারা সড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনা স্থলে বিজিবি সদস্য আরিফ হোসেনের মৃত্যু নিশ্চিত হয় এবং তার বাবা গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথনিক ভাবে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা