ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
সারাদেশ

ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট সংলগ্ন বস্তিতে অগ্নিকান্ডে ৯টি পরিবারের ১৫ থেকে ২০টি ঘর ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন : পুতিন ক্ষমতায় থাকতে পারেন না

শনিবার দিবাগত রাত ২ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাট পাহাড়াদার জামিনারের বাসা থেকে আাগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে যায়।অগ্নিকান্ডে কাপড় চোপড় বাসন কোসন ধান চাল সহ সর্বস্ব পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ টাকা।

অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হতে পারে বলে অনেকের ধারণা।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

স্থানীয় বাসিন্দা মকছেদুল ইসলাম জানান,আগুনে যাদের বাড়ি ঘর পুড়ে গেছে তারা অত্যান্ত গরীব মানুষ। তারা হলেন-হাট শ্রমিক রাজিয়া, হাট পাহারাদার জামিনার, ফজলু, চায়ের দোকানদার মাজেদ, সোহাগ, নাজমুল, রফিকুল, সিদ্দিক ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা