সারাদেশ

সক্রিয় চোর চক্রের ১৩ সদস্য আটক

সাভার প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এই চক্রটি বিভিন্ন দিবস ও সামাজিক অনুষ্ঠানে মোবাইলসহ মূল্যবান জিনিস কৌশলে চুরি করে থাকে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে তারা আজ মহান স্বাধীনতা দিবসকে টার্গেট করে স্মৃতিসৌধে এসেছিলো।

আরও পড়ুন: চলন্ত প্রাইভেটকারে আগুন!

গত বিজয় দিবসেও এই চক্রটি সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাসহ অনেকের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি করে। ২৬ মার্চ সকাল-সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে এই চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির ১৯টি মোবাইল ফোন।

তিনি আরও বলেন, আটক একাধিকজনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। রোববার আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা