সারাদেশ

গাইবান্ধায় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ ) গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহজাহান খান আবু, জেলা কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম লেবু, জাতীয় শ্রমিক পার্টি জেলা কমিটির সভাপতি রেজাউন্নবী রাজু, পৌর কাউন্সিলর রকিবুল হক সুমন, মাহমুদুন্নবী মিঠুল, শাহীন মিয়া প্রমুখ।

অপর দিকে একই দাবিতে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ-সংগঠনের নেতার্কমীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে উপজেলা জাপার আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এছাড়াও ১৫টি ইউনিয়নে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌরসভার মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: থানার সামনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ আহত

বক্তাগণ বলেন, আর মাত্র ক’দিন পরে পবিত্র মাহে রমজান। যে হারে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলছে, তাতে করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ না খেয়ে রোজা করতে হবে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পড়েছে। অভিলম্বে বাজার নিয়ন্ত্রণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা