রেলপথ সচিব ড. মো. হুমায়ুন কবীর
সারাদেশ

বঙ্গবন্ধু থাকলে দেশ অনেক আগেই উন্নত হতো

আমিরুল হক, নীলফামারী: রেলপথ সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, বঙ্গবন্ধু পৃথিবীর অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করেন, এমনকি শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের জন্যও উদ্যোগ নিয়েছিলেন। তাই বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত হতো।

আরও পড়ুন: বঙ্গবন্ধু ছাড়া দেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। দিবস উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটি কাব হলিডে, আবৃত্তি, ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল আহসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ফিরোজি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ রানা।

প্রধান অতিথি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি শব্দ নিয়ে গবেষনা হতে পারে। কেননা তিনি ওই ভাষনে মুক্তির কথা বলেছেন। জীবনে তিনি ১৩বার কারাবরণ করেন। তাঁর আটটি জন্মদিন জেলাখানায় কেটেছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

প্রধান অতিথিকে স্কুল মাঠে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কাব স্কাউট দল অভিবাদন জানায়। মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় প্রধান অতিথির সম্মানে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক অপু বিশ্বাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা