সারাদেশ

গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচীর ছিল- জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালি, কেককাটা, আলোচনা সভা, দোয়া-মাহফিল, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, জাতির পিতার জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি, শিশু সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভূতি।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭-২৩ মার্চ ৭দিনব্যাপি মুক্তির উসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ইকবাল আহমেদ নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কমল রায়, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা