সারাদেশ

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন: বদলে গেলো বঙ্গবন্ধু’র বায়োপিকের নাম

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তর দিবসটি পালন করে।

সকালে বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বনপাড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, ওসি আবু সিদ্দিক ও বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান।

আরও পড়ুন: টানা তৃতীয় দিন মৃত্যুশূন্য দেশ

অপরদিকে, বনপাড়া পৌরসভায় মেয়র কেএম জাকির হোসেনের নেতৃত্বে এবং বড়াইগ্রাম পৌরসভায় মেয়র মাজেদুল বারী নয়নের নেতৃত্বে আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চুর নেতৃত্বে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা