সারাদেশ

নীলফামারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সূর্যদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সুচনা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ওয়ান ফর এনাদারের নতুন কমিটি

এরপর সকালে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)। এরপর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আঃলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,তাতী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, জেলা রিপোর্টার্স ইউনিটি সহ সকল অঙ্গসংগঠন, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা তাতীঁ লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দিনটি উপলক্ষে পৌরমেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ সকলের মাঝে মিষ্টান্ন বিতরণ করেন।

আরও পড়ুন: উলিপুরে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

এছাড়া দিনটি উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়শভিত্তিক ক্যাটাগরিতে শিশুদের নিয়ে কেক কাটা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার সহ আরো অনেকে। বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এছাড়া দিনটি উপলক্ষে জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।

অপরদিকে সদর উপজেলার চাদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহাফিল ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়ে। ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও কানিয়ালখাতা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা