সারাদেশ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় দিবাকর মহন্ত (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। দিবাকর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপকেন্দ্রের (পিজিসিবি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: বিএনপির কথায় কান দেবেন না

শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত দিবাকর মহন্ত পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শ্রী বিমল মহন্তের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল চালিয়ে দিবাকর মহন্ত কয়লাখনি এলাকা থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া পাথরখনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহেশপুর দলদলিয়া নামক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন: ফের গণফোরামের সভাপতি ড. কামাল

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সুলতান মাহমুদে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা