সারাদেশ

সৈয়দপুরে তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি করে দাম বৃদ্ধি

আমিরুল হক, নীলফামারী: ভোজ্য তেলের কোন ঘাটতি না থাকলেও ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছে বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে। সেই সঙ্গে বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে।

ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা দাম বাড়াতে তেলের মজুত করে করছেন। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের কাছে বাজার তদারকির দাবি জানান।

আরও পড়ুন: বিএনপির কথায় কান দেবেন না

সরেজমিনে কয়েটি দোকান ঘুরে দেখা যায়, বাজার ভেদে লিটার প্রতি তেলের দামে একেক রকম। কেউ ১৭০ টাকা, কেউ ১৯০ টাকা প্রতি লিটার তেল বিক্রি করছে।

দোকানীরা বলছেন, গায়ে লেখা ১৬৮, তবে বিক্রি করছি বেশি দামে। কারণ আমরাও ডিলারদের কাছ থেকে বেশি রেটে তেল কিনেছি।

বড় বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা ব্যবসায়ী জানান, মার্চ মাসের প্রথমদিন থেকেই ডিলারদের কাছ থেকে তারা তেল পাচ্ছেন না। ডিলারের অজুহাত হল কোম্পানি থেকে সাপ্লাই দিচ্ছে না। গত ১৫ দিন থেকে আর নতুন তেল কিনতে পারিনি। এছাড়া এখানকার প্রতিটি দোকানে ৫ লিটারের তেল নেই। বেশিরভাগ দোকানে ১ লিটার ও ২ লিটারের তেলের বোতল বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

বাজার করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আতিক আলম বলেন, সরকারের নির্ধারিত দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে সর্বোচ্চ মূল্য ১৬৮ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ৭৯৫ টাকা। আর খোলা সয়াবিন লিটার প্রতি ১৪৩ টাকা বিক্রি হবে। কিন্তু শহরের কোন বাজার কিংবা পাড়া-মহল্লার দোকনেও এ দামে তেল বিক্রি হয়নি। সব জায়গায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ঠদের কোন তৎপরতা চোখে পড়েনি।

নীলফামারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, বাজারে এখনো তেল রয়েছে। ডিলাররা বিক্রি না করে মজুত করছে এমন সত্যতা পেলেই জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা