সারাদেশ

ফরিদপুরে আগুনে পুড়লো বরকত-রুবেলের জব্দকৃত ১২ বাস

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে আলোচিত দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। এই পরিবহন গুলো অর্থপাচার মামলার আদালতের মাধ্যমে জব্দ করা হয়।

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস

শনিবার (১২ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

এসপি আলিমুজ্জামান জানান, শুক্রবার (১১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

এসপি আরও বলেন, সেখানে ২২টি বাস রাখা ছিল। এরমধ্যে ১২টি বাসেই আগুন লাগে। দীর্ঘদিন বাস ফেলে রাখার ফলে দ্রুতই বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দাউ দাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রেখে দেয়া গাড়িগুলোতে রহস্যজনকভাবে একই সময়ে আগুন লাগে বলে তারা জানায়।

ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেলের গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিল।

আরও পড়ুন: ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল

এ বিষয়ে সাজ্জাত হোসেন বরকতের স্ত্রী সুরাইয়া পারভীন বলেন, আমার স্বামী সাজ্জাত হোসেন বরকতের মানি লন্ডারিং মামলায় গত বছর ২৫ ফেব্রুয়ারি থেকে আমাদের বাসসহ মোট ৫৫টি গাড়ি আদালতের নির্দেশে সিআইডি জব্দ করে। এরমধ্যে ১২টি বাস ফরিদপুরের গোয়ালচামট বিদুৎ অফিসের সামনে একটি শেডের নিচে রাখা ছিল।

তিনি আরও বলেন, গত ১৫/২০ দিন আগে ভূমিদস্যু মিজানুর রহমান চৌধুরী আমাদের জব্দকৃত গাড়ি রাখার ২০ লক্ষ টাকার শেডটি দিনে দুপুরে বিক্রি করে দেন। তারপর সেখান থেকে গাড়িগুলো দূরে অনিরাপদ স্থানে সরিয়ে রাখে। তারপর এই আগুনের ঘটনা ঘটেছে। এতে আমাদের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়লাম। বিষয় নিয়ে আমরা আদালতের দারস্থ হবো।

আরও পড়ুন: বিএনপির কথায় কান দেবেন না

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ফরিদপুরে সিআইডি ইন্সপেক্টর নাসির হোসেন জানান, ঘটনাটি অবশ্যই সিআইডি কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখবেন, তবে যেহেতু মামলার তদন্ত আমরা ফরিদপুর সিআইডি করছে না, সে কারণে আমরা এই বিষয়ে কথা বলতে পারছি না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা