সারাদেশ

ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেফতার ১

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহে ধর্ষণের শিকার হয়ে আশামণি (১৬) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগে হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: যতটুকু দরকার আমি দৌড়াবো (ভিডিও)

শনিবার (১২ মার্চ) ভোর রাতে ময়মনসিংহের অষ্টধর ইউনিয়নের চরশশা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক তামিম আহমেদ স্বপনকে গ্রেফতার করা হয়। পরে সকালে র‍্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

স্বপন মেলান্দহের চর বসন্ত গ্রামের খোকা মিয়ার ছেলে। আত্মহননকারী ওই স্কুলছাত্রী শাহজাতপুর গ্রামের আবু মিয়ার মেয়ে। তিনি মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

শুক্রবার (১১ মার্চ) সকালে মেলান্দহের পৌর এলাকার শাহজাতপুর গ্রামের নিজবাড়ি থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় গেস্ট হাউসে বাংলাদেশি নারীর মৃত্যু

আত্মহত্যার ঘটনায় গতকাল দুপুরে মেলান্দহ থানায় স্বপনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার ১৪ ঘন্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামি স্বপনকে গ্রেফতার করে র‍্যাব।

জানা গেছে, আশামণি স্কুলে আসা যাওয়ার পথে স্বপন ও তার সঙ্গীরা উত্যক্ত করত। বৃহস্পতিবার (১০ মার্চ) স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে একটি বাড়িতে ধর্ষণ করে স্বপন। ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে স্বপনের সঙ্গীরা। ঘটনা বাড়িতে জানালে ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেওয়া হয়। পরে ওই দিন রাতেই ঘরের ধর্নার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন আশা মণি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা