সারাদেশ

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল সেতুমন্ত্রীর ভাগনে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ও তার অনুসারী। মন্ত্রী পরিবারে সেতুমন্ত্রী ও তার ছোট ভাই কাদের মির্জার পরে এই প্রথম তাদের পরিবার থেকে তার এক ভাগনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়।

দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের দুলালের সভাপতিত্বে রামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনছার উল্যাহ, আমেরিকা প্রবাসী বাবু রমেশ চন্দ্র শীল,সাহাব উদ্দিন,আওয়ামী লীগ নেতা মো. হাসীবুস শাহিদ আলোক,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।

আরও পড়ুন: হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন তার বক্তৃতায় বলেন, আমি সালিশ বাণিজ্য, মাদক আর জুয়ার সাথে কোন আপোষ করব না। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। রামপুর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা