সারাদেশ

নীলফামারীতে আ.লীগের অভিষেক ও সম্মাননা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ ) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও জাতীয় রাজনীতিতে অসামান্য অবদানের জন্য অ্যাডভােকেট এ.কে এমডি জোনাব আলীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ১৫ বোতল মদসহ গ্রেফতার ১

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনছুর ফকির, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, এ অনুষ্ঠানে সংবর্ধণা পাওয়া প্রবীণ ওই রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ছিলেন। অংশগ্রহণ করছিলেন মহান মুক্তিযুদ্ধে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: চাটখিলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে তিনি ১৯৫০ সালে মাধ্যেমিকে অধ্যয়নকালে ছাত্রলীগে যোগ দেন। ১৯৫২ সালে কলেজ জীবনে ভাষা আদােলনের জন্য সক্রিয় ছিলেন। ১৯৬৭ সালে নীলফামারী মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ১৯৯৯ সালে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা