সারাদেশ

মিথ্যে সংবাদ প্রকাশের প্রতিবাদে দম্পতির সংবাদ সম্মেলন

আমিরুল হক, নীলফামারী : সারা জীবনের উপার্জনের টাকায় কেনা জমি দখল বুঝিয়ে না দিয়ে উল্টো মিথ্যে সংবাদ প্রকাশ করে হয়রানীর প্রতিবাদ জানিয়ে বিচার দাবী করেছেন এক অসহায় দম্পতি।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গতকাল বুধবার (৯ মার্চ) সন্ধায় নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরেন ওই দম্পতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুল শিক্ষিকা সেলিনা বেগম মায়া বলেন, ২০১৯ সালে সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকায় জুহি বেগমের ১০ শতকের মধ্যে ৫ শতক জমি ৪৬ লাখ টাকা দিয়ে কিনেছি। কেনার পর টিনের বেড়া দিয়ে দখল বুঝে নিয়েছি। কিন্তু এরই মধ্যে একটি দুর্ঘটনায় আহত হয়ে এক বছরেরও বেশী সময় স্বপরিবারে ঢাকায় চিকিৎসারত ছিলাম। আমরা উভয়ই গুরুতর অসুস্থ।

পরে ফিরে এসে ওই জমিতে গিয়ে দেখি জমি বিক্রেতা জুহি বেগম আমাদের সীমানায় ঢুকে অস্থায়ী স্থাপনা তৈরী করে বসবাস করছেন। তখন তিনি জানান, আমার ঘরগুলোর ভালো করতেছি তাই এখানে উঠেছি। কাজ শেষ হলে ছেড়ে দিবো। কয়েকমাস পরেও তিনি নিজ ঘরে না ফিরে উল্টো বলেন জমির দখল বুঝে নিতে হলে আরও ৬ লাখ টাকা দিতে হবে।

আরও পড়ুন: কমছে ভোজ্য তেলের ভ্যাট

বিষয়টি স্থানীয় কাউন্সিলর কাজী নজরুল ইসলাম রয়েলকে জানালে তিনি মিমাংসার উদ্যোগ নেন। জুহি বেগম তাকে পাত্তা না দিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক কে মিথ্যে অভিযোগ দেন যে যুবলীগ নেতা দিলনেওয়াজ খানকে দিয়ে আমরা জমি দখলের চেষ্টা করছি।

এরই সূত্র ধরে সৈয়দপুর থানায় উভয়পক্ষ কে নিয়ে আপোষ মিমাংশায় বসেন মহসিনুল হক, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান। কাগজপত্র দেখে তাঁরা জুহি বেগমকে দখল ছেড়ে দিতে বলেন। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে সবাইকে অপমান করে থানা থেকে বের হয়ে যান।

এরপর প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পরামর্শে গত ৭ মার্চ সকালে আমরা ওই জমিতে যাই এবং টিনের বেড়ার স্থলে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করি। তখন জুহি বেগম বা অন্য কেউ বাধা দেয়নি। ফলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। কিন্তু বিকালের দিকে হঠাৎ পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলে।

এদিকে, পরের দিন দৈনিক প্রথম আলোতে ‘সৈয়দপুরে যুবলীগ নেতার নেতৃত্বে বাড়ী দখলের চেষ্টার অভিযোগ’ শিরোনামে মিথ্যে, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে। যেখানে উপজেলা যুবলীগ আহবায়ক দিল নেওয়াজ খানকে বিতর্কিত করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা