সারাদেশ

ঝিনাইদহের জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর ৫ জন আসামিকে বেকসুর খালাস করেছেন আদালত।

আরও পড়ুন: বিশ্বের রোল মডেল বাংলাদেশ

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজের প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ আদেশ দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হলেন, আমিনুল ইসলাম ওরফে ফটক, লিয়াকত আলী, আলতাব মেম্বর, ফারুক ওরফে বাদল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

আরও পড়ুন: ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার আসামি আমিনুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বর ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি-১ মো. আব্দুল খালেক বলেন, আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। কিন্তু আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদেরকে আটক করা হয়েছিল, তাদেরকেও সাজার আওতায় আনা উচিত ছিল।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা