সারাদেশ

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে এনার্জিপ্যাক

সান নিউজ ডেস্ক: ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে এনার্জিপ্যাক।

আরও পড়ুন: রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শিখা রহমান। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী, প্রকৌশলী খালেদা শাহরিয়ার কবির ডোরার কন্যা।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, আমাদের ইতিহাস গড়তে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যবসায়িক ক্ষেত্রে ও সরকারের নেতৃস্থানীয় পদে অন্তর্ভুক্তির মাধ্যমে প্রথা ভেঙে, নারী দিবসের এবারের প্রতিপাদ্য ব্রেকদ্যবায়াস -এর ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আমাদের ৬০ শতাংশ কর্মীই নারী এবং নারীদের ক্ষমতায়ন ও সফলতায় ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।

আরও পড়ুন: গরু চুরি করে পালাতে গিয়ে গাড়ি উল্টে চোরের মৃত্যু

পরিচালক রেজওয়ানুল কবির ও নুরুল আকতার সহ এনার্জিপ্যাক পরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা