গরু চুরি করে পালাতে গিয়ে গাড়ি উল্টে চোরের মৃত্যু।
সারাদেশ

গরু চুরি করে পালাতে গিয়ে গাড়ি উল্টে চোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গরু চুরি করে পালাতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে এক চোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুই চোর গুরুত্বর আহত হয়েছে।

আরও পড়ুন:মশা নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান

নিহত মো. নাছির (৪০) সে চট্টগ্রামের বাঁশখালি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ওরফে চোরা রুবেল (২২) এবং হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২৩)।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের সুলতান নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান ও চুরি হওয়া ৩ টি জীবিত গরু এবং ১ টি মৃত গরু জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য ভোর রাতে উপজেলার পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪ গরু চুরি করে। পরে গরু বোঝাই গাড়িটি সোনাপুর টু চেয়ারম্যানঘাটের সুলতান নগর গ্রামে পৌঁছলে গাড়ির একটি চাকা লিকেজ হয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির চাপায় গরু চোর নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন:বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

ওসি জিয়াউল বলেন, অপর দুই গরু চোর গুরুত্বর আহত হওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। আহতদের আটক করে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা