সারাদেশ

রুহিয়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: মন্ত্রীসভায় অনুমোদপ্রাপ্ত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সদরের রুহিয়ায় স্থাপনের দাবিতে মানবন্ধন করেছে রুহিয়া থানা ছাত্রলীগের আওতাধীন ৬ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।

আরও পড়ুন: দেশে আরও ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রুহিয়া থানা ছাত্রলীগের ডাকে বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদন পাওয়ায় প্রথমে আনন্দ মিছিল এবং পরে রুহিয়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন রুহিয়া থানা ছাত্রলীগের আহবায়ক আরিফ হোসেন,যুগ্ম আহবায়ক সবুজ মাহমুদ ,যুগ্ম আহবায়ক হেলাল হোসেন এবং যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বক্তারা দাবি জানিয়ে বলেন, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাটি নতুন থানা হওয়ায় এখানে কোন বড় প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাছাড়া জেলা শহরে সরকার কলেজ, পলিটেকনিক কলেজ সহ অনেক বড়বড় প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত

তাছাড়াও রুহিয়া থানা এলাকার সঙ্গে পার্শবর্তী বিভিন্ন জেলার সড়ক ও রেল যোগাযোগ যেহেতু ভাল সেক্ষেত্রে রুহিয়ার উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফর কালে ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। অবশেষে দীর্ঘ ৪ বছর পর গত ২৮ ফেব্রুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা