সারাদেশ

রিকাবীবাজার খাল খনন ও ওয়াকওয়ে কাজ শুরু 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সীমানা নির্ধারনের পর এবার অস্তিত্ব হারাতে বসা মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবীবাজার খালের খনন ও দুই পাশে ওয়াকওয়ে কাজ শুরু করে জেলা প্রশাসন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার খনন ও ওয়াকওয়ে কাজ শুরু করা হয়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উচ্ছেদের পর আজ ভেকু দিয়ে খালের ময়লা আবর্জনা স্তূপ পরিস্কার করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রিকাবীবাজার পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভেকু দিয়ে ওয়াকওয়ের জন্য মাটি ভরাট করা হচ্ছে।

এর আগে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন খাস জমি ও রিকাবীবাজার খাল থেকে অবৈধ স্হাপনা সরানো জন্য গেল ৮ ফেব্রুয়ারি মাইকিং করে। পরে ১৯ ফেব্রুয়ারি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে প্রায় পাঁচশত মতো অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।

মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার খালটির দৈর্ঘ এক কিলোমিটারেরও বেশি। এটি প্রায় দুইশ বছরেরও বেশি পুরোনো। ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাট থেকে এই খালের উৎপত্তি হয়। মিরকাদিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রিকাবীবাজার সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান মারুফ জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে খাল এবং সরকারি জায়গা দখল করে পাকা, আধা পাকা অন্তত ৫’ শ স্থাপনা সরানো হয়েছে। গেলো ১৯ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল।

আরও পড়ুন: এবার রাশিয়াকে জাপানের নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, উচ্ছেদ কার্যক্রমে পর খাল খনন কাজ ও ওয়াকওয়ে শুরু হয়েছে। খাল নতুন করে কেও যেন দখল করতে না পারে, সে জন্য খাল পাড় ঘেষেঁ পায়ে হাঁটার জন্য ওয়াকওয়ে বানানো হচ্ছে।

স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের উদ্যােগে খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে। এতে অনেক বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান অবৈদ দখলের তালিকায় পড়েছে। আমরা চাই সব বাধা উপেক্ষা করে উচ্ছেদ হয়েছে। আরও জানান, বর্ষা আগে খান খনন হউক।এতে খাল দিয়ে আবারও লঞ্চ চলবে। খালের পানি রান্না-বান্নাসহ গৃহস্থলির সব ধরেণর কাজ করার উপযোগী হবে। এ খাল দিয়ে আবারো প্রাচ্যের কলকাতা’ বলে পরিচিত কমলাঘাট নৌবন্দরে বড় বড় নৌকা দিয়ে মালামাল পরিবহন করা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা