সারাদেশ

বোয়ালমারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাতৈর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক মো. রানা হামিদ, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোল্যা, বিশিষ্ট পাট ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ অন্যান্য নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ শাহিদুর রহমান সজল বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছেন কবির শেখ।

ইতোপূর্বে কবিরের বিরুদ্ধে থানায় চুরি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তারা বিএনপিতান্ত্রিক পরিবারের সদস্য। মানববন্ধনে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনের কাছে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা দাবি করেন।

আরও পড়ুন: নির্বাচন হচ্ছে এখন আতঙ্কের নাম

এ সময় উপস্থিত ছিলেন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ জালাল আহমেদ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম রাজন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ গালিবুর রহমান তানিম, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. আওয়াল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২১ শে ফেব্রুয়ারি সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের মো. কুদ্দুস শেখের ছেলে কবির শেখ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে বোয়ালমারী থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা