সারাদেশ

ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা থেকে জ্যামিতি বক্সের ভেতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) । বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- এহসান উল্ল্যাহ (২৫) ও হালিমা বেগম (১৯)। তারা দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকতেন। তাদের মধ্যে এহসানের বাবার নাম আবদুল মুন্নাফ এবং হালিমার বাবার নাম মৃত শহিদুল হক।

মো. নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, কক্সবাজার থেকে মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। আনোয়ারা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করি।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ সময় একটি বাস থেকে দুই আসামিকে আটক করা হয়েছে। পরে তাদের দেখানো সিটের নিচে জ্যামিতি বক্সে প্যাকেট করে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে এ দুইজন চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে ইয়াবা পাচার করছিল। তারা নিজেদের স্থানীয় বাঙালি বিবাহিত যুগল বলে পরিচয় দিত।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা