সারাদেশ

নোয়াখালীতে প্রযুক্তির সহায়তায় ধরা খেল চাঁদাবাজ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেফতারকৃত আবদুল্লাহ আল মামুন ওরফে আলিফ (২৬) নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর এলাকার মো.রফিকুল ইসলামের ছেলে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আসামিকে সদর উপজেলার মাইজদী মেইন রোডের অনন্তপুর রাস্তার মাথা থেকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার খন্দকার মো.শামীম হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মুত্যু

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গত ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ২২ মিনিটে ০১৬০৯৩৯৯৬২৬ নাম্বার থেকে গ্রেফতারকৃত ১নং আসামি মামলার বাদী আ.ন.ম মিজানুর রহমানকে (৪৪) ফোন করে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ৪ নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের পলাতক ২নং আসামি মিজান মুহুরীর বাড়ীর পশ্চিম পাশে কথা আছে বলে ডেকে নেয়।

বাদী সরল বিশ্বাসে ওই দিন দুপুর অনুমান ৩টায় বর্ণিত স্থানে গেলে ধৃত ১নং আসামি, পলাতক ২নং আসামিসহ অজ্ঞাতনামা ৩/৪জন আসামি একসাথে বাদীকে আটক করে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করে।

দাবীকৃত চাঁদার টাকা না দিলে মেরে ফেলবে এবং তাহার পরিবারকে নাজেহাল করার হুমকি দেয়। তাদের কথায় বাদী ভীত সন্ত্রস্ত হয়ে তাহার বিকাশ নাম্বার থেকে ২০ হাজার একশত পঞ্চাশ টাকা আসামিদের বিকাশ নাম্বার ০১৩০৯৭৯৩৯৩২ তে চাঁদার টাকা ট্র্যান্সফার করে প্রাণে রক্ষা পায়।

এরপর সকল বিবাদীরা বাদীর মোবাইল নাম্বারে ফোন করে বিবাদীদের দাবীকৃত বকেয়া চাঁদা ৪০হাজার টাকা সহকারে পুনরায় তাদের সামনে বর্ণিত স্থানে হাজির হতে বলে। পরে এ ঘটনায় সুধারাম থানায় ভুক্তভোগী এজাহার দায়ের করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা