সারাদেশ

ভোলায় সর্বোচ্চ দামে ইলিশ বিক্রি

নিজস্ব প্রতিবেদক: ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বেশ বড় একটি ইলিশ মাছ। ইলিশটির ২ কেজি ১০০ গ্রাম ওজনের। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমান ক্রেতা ও বিক্রতারা। মাছটি সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. নাছিম বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার মেঘনা নদীর ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে কামরুল মাঝি মেঘনা নদীর মাঝের চর এলাকায় মাছ ধরতে গেলে তার জালে ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে ধরা পড়ে ২ কেজি ১০০ গ্রাম ওজনের রাজা (বড়) ইলিশটি। পরে সন্ধ্যায় তুলাতুলি মাছঘাটের খালেক মেম্বারের আড়তে নিলামে তুললে ৪ হাজার ৮০০ টাকায় ডাক উঠলেও পরে কামাল ব্যাপারী ৩০০ টাকা কমে সাড়ে ৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।

কমরুল মাঝি জানান, সকালে মেঘনা নদীতে মাছ ধরার জন্য গিয়ে তিনি নদীতে জাল ফেলেন। দুপুরে জাল তোলার সময় ছোট ও মাঝারি আকারের ৯টি ইলিশের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। বড় ইলিশটি ৪ হাজার ৫০০ টাকা এবং বাকি ৯টা মাছ ৬০০ টাকায় বিক্রি হয়।

কামাল ব্যাপারী বলেন, ঢাকা ও বরিশালের আড়তে বড় মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ইলিশ মাছ যত বড়ই হোক না কেন তা সর্বোচ্চ দাম দিয়ে পাইকাররা কিনে নেন। তিনি অন্য মাছের সঙ্গে এই বড় মাছটি বরিশাল মৎস্য আড়তে অধিক লাভে বিক্রি করবেন।

আরও পড়ুন: ভারতীয় নাগরিকে অস্ত্র মামলায় যাবজ্জীবন

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে প্রচুর বড় ইলিশ ধরা পড়ছে। মা ইলিশের নিষেধাজ্ঞার সময় তুলাতুলি এলাকায় প্রচুর বড় ইলিশ ধরা পড়েছিল। আবারও একটি রাজা ইলিশ পাওয়ায় জেলেরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন। এখন থেকে প্রায়ই জেলেরা এই বড় সাইজের ইলিশের দেখা পাবেন বলে আশা প্রকাশ করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা