সারাদেশ

ভালোবাসার টানে সীমান্তে ভারতীয় তরুণী

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: ভালবাসার টানে বাংলাদেশ সীমান্তে এক ভারতীয় তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহানন্দা নদী পাড় হয়ে সীমান্তের ৪৪৪ মেইন সাব পিলার-২ প্রবেশ করে ওই ভারতীয় তরুণী।

তেঁতুলিয়া উপজেলার সর্দার পাড়া এলাকায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় হাসিনুর নামে এক ব্যক্তির সাথে কথা হয় তার অসহায় ভেবে তাকে বাড়িতে ঠায় দেন। এদিকে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ওই তরুণীকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতের একটি রেস্তোরায় কাজ করতো ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মোল্লা হাট ইউনিয়নের রতনদীঘি এলাকার ইসরাইল আলী ছেলে আব্দুল লতিফ রকিন (২০)। বাংলাদেশের ওই যুবক ভারতীয় হাজ্বী আলী রেস্তোরায় কাজ করার সুবাদে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার লধান পোষ্টের হাড়িয়ানা গ্রামে একই পিতার নাম ইসরাইল আলী মেয়ে খুশনামা (১৭) তার পরিচয় হয়। সময়ের এর সাথে তাদের গড়ে উঠে গভীর প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ভারতীয় তরুণী।

আরও পড়ুন: সাতছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

এই অবস্থায় রকিন ভারত থেকে বাংলাদেশে চলে আসায় তার সাথে যোগাযোগ না থাকায় এক প্রকার হতাশায় পরে প্রেমিকা খুশনামা। ওই তরুণীকে জিজ্ঞাসাবাদে জানা যায় , বাংলাদেশী তরুণ আব্দুল লতিফ (রকিন) এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো ওই তরুণ ভারতের হাজীআলী হোটেলের কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচয়। এ সম্পর্ক এক সময় প্রেমে রুপ নেয় আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানতে পারি সে বাংলাদেশে চলে গেছে। সেই ভালবাসার টানে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে এসেছি তার সাথে দেখা করতে।

এদিকে খবর পেয়ে প্রেমিক রকিন প্রেমিকার আটকের সংবাদ শুনে তেঁতুলিয়া মডেল থানায় চলে আসেন তাকে নেওয়ার জন্য।

এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিঞা জানান, ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসেন ওই তরুণী তবে মেয়েটির বয়স কম হওয়ায় তার অভিভাবকের সাথে যোগাযোগ করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

চৌকায় ২০ জন পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়...

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা...

হামে শিশুমৃত্যু: গাফিলতির দায় এড়ানো যাবে না

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা ন...

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন সিলেটের ৫ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিকের...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত...

এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’, গেজেট প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতি ও সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা