সারাদেশ

পোশাককর্মী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার উপজেলায় মো. তানিম নামের এক পোশাককর্মীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাকিলা জিয়াসমিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন সোহেল রানা, ফরহাদ হোসেন, আশিকুর রহমান ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল পলাতক। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, তানিম আশুলিয়ার কলমা এলাকার ইসাফ্রিল রাব্বীর ছেলে। তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এপিপি শাকিলা জিয়াসমিন বলেন, প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালের ২৫ এপ্রিল সাভারের বিরুলিয়ার জঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। পরে পুলিশের তদন্তে ওই ব্যক্তির পরিচয় জানা যায়। নাম মো. তানিম। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন। এ ঘটনায় তানিমের পরিবার ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে খুনের মামলা করেন। ওই মামলায় তদন্ত শেষে তানিমকে খুনের দায়ে সোহেল রানাসহ চারজনকে দায়ী করে ২০১৮ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই অভিযোগপত্র আমলে নিয়ে ওই বছরের ৫ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ৩০ সাক্ষীর মধ্যে ১৬ জনকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ৬০ হাজার টাকা ধার নেন তানিমের কাছ থেকে। পরে ধারের টাকা নেওয়ার জন্য সোহেলের বাসায় যান তানিম। তবে সোহেল টাকা না দিয়ে তানিমকে হত্যা করে তার মরদেহ বিরুলিয়ার জঙ্গলে ফেলে আসে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গত ২২ জুলাই পাওনা টাকার জন্য সোহেল নামে পূর্ব পরিচিত ব্যক্তিকে ফোন করেন তামিম। পরে সোহেল তাকে টাকা নিয়ে যাওয়ার কথা বললে তানিম বাসা থেকে বের হন। এরপর থেকে তানিম নিখোঁজ ছিলেন। পরে খাগান এলাকা থেকে তানিমের মরদেহ উদ্ধার করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা