সারাদেশ

কবুতরের মৃত্যুতে ইউএনও’র অভিযান

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ২৫ জোড়া কবুতর মারা গেছে। এলাকার লাইসেন্সবিহীন ভেটেরিনারি মন্ডল ফার্মেসির ওষুধ খাওয়ানোর পর এ ঘটনা ঘটে।

অভিযোগ পেয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসিটিকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি এর মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন।

ইউএনও নুর-এ আলম বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিটিতে গবাদিপশুর মেয়াদ না থাকা ওষুধ পাওয়া যায়। এছাড়া এই ফার্মেসির কোনো লাইসেন্সও নেই।’

তিনি আরও বলেন, ‘লাইসেন্স না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’

এদিকে ক্ষতিগ্রস্থ কবুতর খামারি ইয়াসিন আরাফাত বলেন, ‘মন্ডল ফার্মেসি থেকে আমি আমার উন্নত প্রজাতি ২৫ জোড়া কবুতরের জন্য ওষুধ নিয়ে যাই। ওষুধ খাওয়ানোর পর থেকেই আমার কবুতর মারা যেতে শুরু করে। এক সপ্তাহে ২৫ জোড়া কবুতর মারা গেছে। এতে ৭৬ হাজার টাকা ক্ষতি হয়েছে। পরে আমি এ বিষয়ে ইউএনও’র কাছে অভিযোগ জানাই।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা