সারাদেশ

মিশুক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

গিয়াস উদ্দিন রনি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যাটারি চালিত মিশুক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মিশুক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সোনাইমুড়ী চৌরাস্তা টু ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাবুল (৩৫) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মধ্যেম চরমার্টিং গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সোনাইমুড়ী চৌরাস্তা থেকে সোনাইমুড়ী বাজারের উদ্দেশ্যে ৪জন যাত্রী নিয়ে একটি মিশুক রওয়ানা দেয়। যাত্রা পথে মিশুকটি সোনাইমুড়ীর ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিশুক চালক যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় ৪জনকে উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটিকে জব্দ করে তাদের হেফাজতে নেয়। নিহত বাবুল সোনাইমুড়ীর চৌরাস্তা কেশারপাড় আইডিয়াল স্কুলের পাশে এক ভাড়া বাসায় থেকে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করত।

আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রেখেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা