ছবি-সংগৃহিত
সারাদেশ

অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী থানার কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে বুধবার দিবাগত রাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা, বোমা তৈরি সরঞ্জাম, গানপাউডার, ৩টি ককটেল, একটি হাতুড়ি, ৪টি দা, একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী জানান, কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটার ভেতরে একদল ডাকাত অবস্থান করছে বলে খবর আসে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্য ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা